শুক্রবার, ২২শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জাতীয় সাইবার ড্রিল ২০২৬ এর বিজয়ী দল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রকাশঃ

দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (CII) সুরক্ষায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আয়োজন করে “জাতীয় সাইবার ড্রিল ২০২৬। ১৬ মে অনুষ্ঠিত এ ড্রিলে দেশের ৬৮টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার টিম অংশ নেয়। বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি ও থ্রেট অ্যানালাইসিসসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয়।
প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৭৫০ স্কোর অর্জন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র দল “সাইবারস্যাভি” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র “ডিবিবিএল সাইবার স্কোয়াড” এবং তৃতীয় স্থান লাভ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র “সিবিবিএল ওয়ারিয়র” ।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ড্রিলটি পরিচালিত হয়। অনুষ্ঠানে পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিন বলেন, জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং সাইবার হুমকি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড্রিল সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহের ডিজিটাল খাতের তথ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সাইবার ড্রিল অত্যন্ত কার্যকর অবদান রাখবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ