বুধবার, ৩রা জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু

প্রকাশঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে তিন মাসব্যাপী (১লা জুলাই-৩১ আগস্ট ২০২৬) “খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন” শুরু হয়েছে। ২ জুন ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার, গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনয়ন সম্ভব হবে। পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম উৎসাহিত করতে ব্যাংকের কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার শুধু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে না, বরং নতুন বিনিয়োগ সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক ভূমিকা রাখে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রিকভারি ক্যাম্পেইন সফল হবে এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মোঃ মঞ্জুরুল আলম, ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ্, মোহাম্মদ আব্দুল মোবিন, কামাল হোসেন এফসিএ, মোঃ তৌহিদুজ্জামান ফুয়াদ, মোঃ আবদুল ওয়াদুদ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সকল শাখা ব্যাবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ