সোমবার, ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এনআরবিসি ব্যাংক এর অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

প্রকাশঃ

কৃষাণ-কৃষাণী ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৩ জুন, ২০২৬) ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসিও ইকোনমিক হেল্থ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কার্যালয়ে প্রকাশ্যে কৃষিঋণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। সিও’এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-১) প্রধান তনুশ্রী মিত্র, খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠানে ৫০০ জনের মধ্যে সর্বমোট ৩৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এনআরবিসি ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কৃষিঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ