মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

অনলাইনে ফি-চার্জ আদায়ে বাংলাদেশ রেলওয়ের সাথে সোনালী ব্যাংক এর চুক্তি

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের লাইসেন্স ফি, নবায়ন ফি এবং ই-টেন্ডার কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন সেবার ফি ও চার্জ আদায়ে বাংলাদেশ রেলওয়ে ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ১৫ জুন সোমবার রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের উপস্থিতিতে সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং রেলওয়ের পক্ষে যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) মো. আব্দুস সালাম চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন ও রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অর্থ) মো. জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ