মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ফরাজী হাসপাতালের সাথে জনতা ব্যাংক এর কর্পোরেট চুক্তি

প্রকাশঃ

১৫ জুন সোমবার ফরাজী হাসপাতাল লিমিটেডের সাথে জনতা ব্যাংক পিএলসি’র মেডিক্যাল সার্ভিস বিষয়ক একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জনতা ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকের কার্ডধারী ও সাধারণ গ্রাহকবৃন্দ ফরাজী হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ছাড় পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন ও মোহাম্মদ আনিস এবং ফরাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেন, মোঃ মোজাম্মেল হক, ওসমান গণি প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ