এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ০১ (এক) মাস মেয়াদী “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্সের (ব্যাচ ৬০/২০২৬) উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণ কোর্সে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এই কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মোঃ মাসুম বিল্লাহ, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, জনতা ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক এস. এম. শরীফুল ইসলাম এবং জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

