অনলাইনে ফি-চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংক এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ জুলাই বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং সোনালী ব্যাংকের জিএম অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. গোলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারক স্বাক্ষর শেষে পরস্পর হস্তান্তর করেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার কে. এম. নাজমুল আহসান ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ