এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)’র অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংক এর এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে ঢাকা জেলায় মাসব্যাপী “ উদ্যোক্তা উন্নয়ন” কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডিরেক্টর ও এডিশনাল ডিরেক্টর মোঃ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর মোঃ আয়ুব আলী এবং জনতা ব্যাংক পিএলসি’র এসএমই ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক এস.এম. শরীফুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান। তিনি বলেন, “নতুন উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের বিকাশে জনতা ব্যাংক পিএলসি. প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা, উপযোগী ব্যাংকিং সেবা এবং প্রয়োজন ভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকবে জনতা ব্যাংক পিএলসি.।

