বুুয়েটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশঃ

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”Ñএই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি বুয়েটে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বুয়েটে বৃক্ষরোপণের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিতে চাই।”

অনুষ্ঠানে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তাহসিন রেজা হোসেন, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আহসান উল্লাহ মজুমদার, প্রধান প্রকৌশলী ইঞ্জি. এ. কে. এম. জাহাঙ্গীর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জি. মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম ও ইঞ্জি. মোঃ ইদ্রিস আলী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুর মান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

দেশের সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় ৮টি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের ২টি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ