বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ এলজিইডি ভবনের কনফারেন্স হল, ষোলশহার, চট্টগ্রামে ২৯ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়াম্যান ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার উপর জোর দেন। আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদেরকে সিএমএসএমই ঋণ দানে অগ্রাধিকার প্রদান করে ব্যাংকটিকে লাভজনক ব্যাংকে পরিনত করার নির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান। চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, আইসিটি মাহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব, চট্টগ্রামের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

