গত বুধবার (০৯/০৯/২০২৬ তারিখ) জনতা ব্যাংক পিএলসি’র মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১১/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক পিএলসির ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ডিজিএম- ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমানসহ কলেজের অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

