আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংক এর কর্মশালা

প্রকাশঃ

যমুনা ব্যাংক পিএলসি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার যমুনা ব্যাংক ট্রেনিং একাডেমিতে “RBS Implementation and Regulatory Expectations” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট (SPCD)-এর পরিচালক জনাব আবদুর রব এবং যুগ্ম পরিচালক জনাব মো. নুরুল হুদা। তাঁরা রিস্ক-বেইজড সুপারভিশন (RBS)-এর মূল কাঠামো, ব্যাংকিং খাতে এর কার্যকর বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক, চীফ রিস্ক অফিসার ও আরবিএস ফোকাল পয়েন্ট মোঃ শাহীদুল ইসলাম। বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোঃ প্রশান্ত সামির, যমুনা ব্যাংক ট্রেনিং এর প্রধান মোঃ আফজাল হোসেন ও এসএভিপি সাজিয়া আফরীন।

কর্মশালায় যমুনা ব্যাংকের বিভাগীয় ও উর্ধ্বতন শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় RBS কাঠামো সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা আরও শক্তিশালী করা, নিয়ন্ত্রক চাহিদার সঙ্গে ব্যাংকের প্রস্তুতি আরও সুসংহত করা এবং কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট চর্চা নিশ্চিত করার ওপর উপর বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হয়। আলোচনায় অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তারা RBS বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ