সম্মিলিত ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রকাশঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১০ সেপ্টেম্ব ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় গত ৭ তারিখ থেকে গ্রাহকবৃন্দকে আমানত ফেরত দেওয়ার ধারাবাহিকতা অক্ষুণœ রাখার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ বিনিয়োগ পুনরুদ্ধার জোরদার করা এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ