বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন(সিবিএ) বি-৯৮৫ আয়োজিত ঢাকা বিভাগীয় সম্মেলন-২০২৬ ও বৃক্ষরোপন কর্মসূচি ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ব্যাংকের মিরপুরস্থ স্টাফ কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। প্রধান অতিথি স্টাফ কলেজ কমপ্লেক্সে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি বলেন, ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে বর্তমান সরকার’। অনুষ্ঠানে সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজুজ্জামান মামুন মোল্লা, ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মো: আরিফ, স্টাফ কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. মাহবুবুল বাসেত ভূঞা, শ্রমিকদলের অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আহবায়ক কাজী শাহ্ আলম রাজা, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান প্রমূখ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মো: জাহিদ হোসেন (ডিজিএম), সমিতির আহ্বায়ক সৈয়দ লিয়াকত হোসেন (ডিজিএম) ও সাধারণ সম্পাদক নূরে আলম শাওন। অনুষ্ঠানে সঞ্চালক ও বিশেষ বক্তা ছিলেন সিবিএ’র সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন। সম্মেলন শেষে মোহাম্মদ আলী কে ঢাকা বিভাগের সভাপতি ও মোঃ শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

