ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াড

প্রকাশঃ

উজবেকস্তানের সমরকন্দ শহরে অনুষ্ঠানরত ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সাথে ড্র করেছে।

গতকাল (রোববার) অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ড মাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে হেরে যান।

অপরদিকে বাংলাদেশের মহিলা দল পঞ্চম রাউন্ডের খেলায় হন্ডুরাসের মহিলা দলকে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করে। মহিলা দলের পক্ষে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হন্ডুরাসের মহিলা দলের মহিলা ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, মহিলা ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে গেছেন।

ওপেন বিভাগে বাংলাদেশ দল ৫ খেলায় ৬ পয়েন্ট ও মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধা (CSR) কর্মসূচীর আওতায় উজবেকস্তানের সমরকন্দে অনুষ্ঠারত ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ