ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি

প্রকাশঃ

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সোনালী ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। ০৪ অক্টোবর বরিবার রাজধানীর বেইলি রোড এলাকায় মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণাকালে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে গ্রাহক কিউআর কোড স্ক্যান করেই সহজে কেনাকাটা শেষে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বাংলা কিউআর দিয়ে সকল প্রকারের ব্যবসায়ী, হকার, দোকানি ও সর্বস্তরের গ্রাহককে সোনালী ব্যাংক ক্যাশলেস লেনদেনে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল শাখার উদ্যোগে আয়োজিত শাখায় বাংলা কিউআর লেনদেন প্রচারণা কার্যক্রম পরিদর্শন করেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। সেখানে বাংলা কিউআরের মাধ্যমে ফুটপাতের হকার হতে পণ্য ক্রয় করেন। পরে তিনি মনোয়ারা হাসপাতালে বাংলা কিউআরের প্রচারণা চালান। এসময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ