আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের মধ্যে শিক্ষার্থীদের ফি সংগ্রহ ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে একটি ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় শিক্ষার্থীরা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা এবং ইসলামিক ওয়ালেটের মাধ্যমে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ফি জমা দিতে পারবে।
১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর এবং কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ ফি জমার তথ্য রিয়েল-টাইমে জানতে পারবে। ফলে প্রতিষ্ঠানের হিসাব সমন্বয় প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে।

চুক্তির মাধ্যমে ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিনির্ভর আর্থিক লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে। পাশাপাশি, এ উদ্যোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রাতিষ্ঠানিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সম্প্রসারণ এবং স্বল্পব্যয়ী আমানত সংগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল মোবিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও জোরদার হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ফি সংগ্রহ ও আর্থিক ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ