এবি ব্যাংক এর স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন

প্রকাশঃ

এবি ব্যাংক পিএলসি.-এর অষ্টগ্রাম শাখা সম্প্রতি বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। উল্লেখ্য, শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলায় জামতলী রোডসংলগ্ন মুস্তারী ভবনে অবস্থিত।

নতুন স্থানে গ্রাহকদের আরও উন্নত, আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।

এছাড়া, এ সময় উক্ত শাখা প্রাঙ্গণে এবি ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ