এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতায় বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে ঢাকা জেলার ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষকএক মাসব্যাপী (১০০ ঘণ্টা) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ সোমবার (০২ নভেম্বর ২০২৬) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এবিটিআই) ২৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এডিশনাল ডিরেক্টর ও প্রকল্প পরিচালক মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের ডিপিডি মোহাম্মদ ওয়াসিম এবং অগ্রণী ব্যাংক পিএলসি-এর উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল মোত্তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগম।

