অগ্রণী ব্যাংক পিএলসি. ফরিদপুর সার্কেলের বিশেষ টাউন হল সভায় ১৩ কোটি টাকার ৩৫৪টি স্পট ঋণ বিতরণ এবং ৮ কোটি ১৭ লক্ষ টাকার খেলাপি ঋণ নগদ আদায় সম্পন্ন হয়েছে। ১৩ নভেম্বর ২০২৬ ব্র্যাক লার্নিং সেন্টার, ডোমরাকান্দি, ফরিদপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম (Mohammad Fazlul Karim)|
সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ (Suprova Saeed) । সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কর্পোরেট গ্রাহক ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড, গোয়ালন্দ টেক্সটাইল ও চিরন্তন ট্রেডিং কোংয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ। এ ছাড়া সার্কেলাধীন অঞ্চলগুলোর অঞ্চলপ্রধান, শাখাপ্রধান, ইসলামিক উইন্ডোসহ সংশ্লিষ্ট ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ সকল প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণসুবিধা পৌঁছে দেওয়া, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

