এনআরবিসি ব্যাংক এর ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশঃ

এনআরবিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী, প্রধান মানব সম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং সংক্রান্ত আইন-কানুন সঠিকভাবে জেনে বুঝে সেবা প্রদান করতে হবে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে স্বচ্ছতা, জবাবিহিতী ও সুশাসনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আর প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, বলেন, প্রযুক্তির যুগে ব্যাংকিং কার্যক্রমে দ্রুত পরিবর্তন ঘটছে। সেবার ধরনের পরিবর্তন ঘটছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকারদের এগিয়ে যেতে হবে। সফল ব্যাংকার হতে হলে প্রথাগত ব্যাংকিংয়ে দক্ষ হওয়ার পাশাপাশি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফিনটেক ব্যবহারে পারদর্শী হতে হবে।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত ফাউন্ডেশন কোর্সটি অনুষ্ঠিত হয়, এতে মোট প্রশিক্ষণার্থী এমটিও ছিলেন ৩৭জন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ