বিসিবির ‘ডি-৩ ট্রফি’তে ব্লু স্টার দলের প্লাটিনাম স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রকাশঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘ডোমেস্টিক থ্রি (ডি-৩) ট্রফি’র অন্যতম দল ব্লু স্টারের সঙ্গে প্লাটিনাম স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

২২ নভেম্বর ২০২৬, রবিবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান ব্লু স্টারের দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের নিকট চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও সৈয়দ আবুল হাসেম এফসিএ. এফসিএমএ এবং ব্লু স্টারের স্বত্বাধিকারী শানিয়ান তানিম ও ক্রিকেটার এনামুল হক বিজয়সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিবির ‘ডি-৩ ট্রফি’ দেশের ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে আয়োজিত একটি নতুন টুর্নামেন্ট। তিনটি ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের মধ্যে ব্লু স্টার অন্যতম।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক আর্থিক সেবার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকা-ে সহযোগিতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে চলেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ