অগ্রণী ব্যাংক এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি.-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদকে (Noor Mohammed) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ (Syed Abu Naser Bukhtear Ahmed)।

২৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৪২তম সভায় চেয়ারম্যান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ব্যাংকের পরিচালক মুজাফফর আহম্মদ; এফসিএমএ, মোঃ ফজলুল বারী, মোঃ সাঈদ কুতুব, মোঃ আসাদুজ্জামান ও হোসনে আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনাব নূর মোহাম্মদ ২৩ নভেম্বর ২০২৬ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ