ন্যাশনাল ব্যাংক এর চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণগ্রহীতা সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার (সি.আর.) মামলায় আদালত ২৫ নভেম্বর ২০২৬ দণ্ডাদেশ প্রদান করেছেন। মামলার বিপরীতে ইস্যুকৃত চেকের মোট অর্থের পরিমাণ ১৯২.৫০ কোটি টাকা। আদালত সংশ্লিষ্ট মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

উল্লেখ্য, সাদ মুসা গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর আগ্রাবাদ শাখায় বর্তমানে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১,৬৫৬ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকের দিলকুশা শাখাতেও গ্রুপটির ঋণ দায় রয়েছে। বিপুল পরিমাণ এ অনাদায়ী ঋণ ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ আদায় কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসি তার আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাদ মুসা গ্রুপের কাছে পাওনা অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ব্যাংক প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসি অনাদায়ী ঋণ আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং ব্যাংকের পাওনা অর্থ আদায়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ