সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বিপিএলে ঢাকা ছেড়ে রংপুরে সাকিব আল হাসান

প্রকাশঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন দলে নাম লিখিয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। ২০১৬ সাল থেকে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাকিব আসছে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

রংপুর রাইডার্সের এক বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাকিবকে দলে নিয়ে রংপুর তাদের আইকন খেলোয়াড় মাশরাফিকে ছেড়ে দিয়েছে।

বিগত তিন আসরে সাকিব ঢাকার হয়ে নজরকাড়া সাফল্য এনে দিয়েছেন। ২০১৬ সালে সাকিবের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা, পরের দুই আসরে দলকে ফাইনালে নিয়ে গেলেও চ্যাম্পিয়ন করতে পারেননি সাকিব।

এর আগে গত শনিবার বোর্ড মিটিং শেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরের দিন-তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছর ডিসেম্বরের ৩ তারিখ বিপিএলের উদ্বোধন করা হবে আর খেলা শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ