শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ

প্রকাশঃ

পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো.সোহরাব হোসেন জানান, সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেইসঙ্গে পণ্য লোড-আনলোড, ডেলিভারিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

আগামীকাল বুধবার সকাল থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ