মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

ঝিনাইদাহ জেলার শৈলকূপার শেখপাড়া বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন

প্রকাশঃ

অক্টোবর ১৬, ২০১৯ তারিখে ঝিনাইদাহ জেলার শৈলকূপার শেখপাড়া বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রশিদ, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোঃ আলী নাহিদ খান ও ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, ঝিনাইদাহ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুর রউফ, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ মিজানুর রহমান, ১নং ত্রিবেনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেকান্দার আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, জনাব মোঃ তোজাম্মেল হক মন্ডল এবং এজেন্ট মেসার্স আনোয়ার শেখ ট্রেডার্সের স্বত্তাধিকারী জনাব মোঃ মোঃ মুক্তার হোসেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ