’শেখ রাসেল দিবস-২০২১’ উপলক্ষে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের শ্রদ্ধা

প্রকাশঃ

সোনালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে কেক কাটেন। এসময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন । সভায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ ও কোম্পানী সেক্রেটারী তাওহিদুল ইসলাম ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ