সোমবার, ৪ঠা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ন্যাশনাল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ন্যাশনাল ব্যাংক লিমিটেড একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। গত ৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান সহ বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্কিমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রধান নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ