বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে মোট ১৫২ জন ক্রেডিট ডেস্ক কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন। তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুসরণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। প্রশিক্ষণে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমীর পরিচালক মোহাম¥দ আবুল হাশেম।

মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসভিপি শামীম আহমেদ একটি সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ