রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন

প্রকাশঃ

গত ২০.০১.২০২৬ ইং তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএ এবং অফিসার কল্যান সমিতির যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মদিন উপলক্ষে ব্যাংকের অডিটোরিয়ামে এক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া পরিবারের শিক্ষক বিশিষ্ট লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক জনাব রুহুল আমিন, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন সাবেক মহাব্যবস্থাপক জনাব হেফজুর রহমান, জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক জনাব মোঃ জাহিদ হোসেন, অফিসার কল্যান সমিতির সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ জনাব সৈয়দ লিয়াকত হোসেন, সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ জাহেদ, ওমেন্স ফোরামের আহ্বায়ক তাসলিমা আক্তার লীনা ও সিবিএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ । আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিবিএর সম্মানিত সভাপতি জনাব ফয়েজ উদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সিবিএর সাধারন সম্পাদক জনাব মোঃ মিরাজ হোসেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ খালেদুজ্জামান।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ