শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

অনলাইনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফি আদায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

প্রকাশঃ

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নবায়ন ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। ০১ এপ্রিল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক মীর্জা মোঃ হাসান খসরুসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ