বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

নারায়ণগঞ্জে এমটিবির নেতৃত্বে অনুষ্ঠিত হলো “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬”

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিড ব্যাংক হিসেবে নারায়ণগঞ্জে কার্যরত আরও ৪১টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে সম্প্রতি “স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬” আয়োজন করে। শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস এবং স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আলী হোসেন, অতিরিক্ত পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত আফরোজ বিন্নি, যুগ্ম পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শাফকাত হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক । অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়, যা আশপাশের এলাকায় শোভাযাত্রা শেষে মূল অনুষ্ঠান হলে প্রবেশ করে। পরবর্তীতে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইন্টার‌্যাকটিভ কুইজ সেশন অনুষ্ঠিত হয়, যা তাদের মধ্যে উৎসাহ ও শিক্ষামূলক আগ্রহ সৃষ্টি করে। বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয়ের গুরুত্ব এবং স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ