বুধবার, ২০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “Awareness and Capacity Building for RBS (Risk-Based Supervision) Implementation” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকিং খাতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও জাকির হোসাইন।

কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসিম কুমার সাহা, ড. মোঃ জাহিদ হোসেন, শাহ্ মোঃ সোহেল খুরশীদ, ড. তাপস চন্দ্র পাল, ইভিপি ও ডেপুটি সিআরও শামীম আহমেদ এবং হেড অব ট্রেনিং এস. এম. সলিম উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা বক্তব্য দেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকিং খাতে সফলভাবে Risk-Based Supervision (RBS) বাস্তবায়নের জন্য একটি ডেটা-নির্ভর সংস্কৃতি (data-driven culture) গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘এ ধরনের সংস্কৃতি ব্যাংকসমূহকে আরও কার্যকরভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও ব্যবস্থাপনায় সহায়তা করবে। পাশাপাশি সুশাসন, রেগুলেটরি কমপ্লায়েন্স ও টেকসই ব্যাংকিং কার্যক্রমকে শক্তিশালী করবে।’

কর্মশালায় মোট ৫৫ জন ব্যাংক কর্মকর্তা অংশ নেন। তাঁরা RBS বাস্তবায়ন, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ক বাস্তব ভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ