জনতা ব্যাংকে ইন্টারনেশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম (IFRS-9)-এর ‘ইসিএল’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ

জনতা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS-9)-এর আওতায় ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’(ECL) বাস্তবায়ন বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুন শনিবার জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় এই কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের ডিএমডিগণ, জিএমগণসহ সকল ডিজিএম অংশগ্রহণ করেন। কর্মশালায় ৫০ জন উর্ধ্বতন নির্বাহী সশরীরে অংশগ্রহণ করেন এবং প্রায় শতাধিক নির্বাহী অনলাইনে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ