বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন

প্রকাশঃ

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫-এর উদ্যোগে ০৩ আগস্ট ২০২৬ তারিখ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকর্মীদের সন্তানদের অংকনকৃত ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশন এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারী ছাত্র-জনতার অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে দেশ ও জাতির অগ্রযাত্রায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জুলাই চেতনা ধারণ করে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী তাঁর বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ তথা কৃষিতে বিপ্লব ঘটানোর আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)এর সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ফয়েজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের নির্বাহী সদস্য মো. মিরাজ হোসেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ আরহিম ও মোহাঃ খালেদুজ্জামন সহ মহাব্যবস্থাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ)-এর কেন্দ্রীয় ও সর্ব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ