এমটিবি প্রিভিলেজ গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতে কন্টিনেন্টাল হসপিটালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তার প্রিভিলেজ ব্যাংকিং গ্রাহকদের হেলথকেয়ার পার্টনার হিসেবে কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি-কে অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাঁদের বিশেষ হেলথ চেক-আপ সুবিধা প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস তাহসিন শহীদ এবং হেড অব ব্যাংকঅ্যাসুরেন্স অ্যান্ড ডেভেলপার অ্যান্ড ভেন্ডর রিলেশনশিপ খন্দকার ফয়জুল্লা হেস সামী।

কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি-এর পক্ষে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডাঃ মোঃ ফজলে রাব্বি খান এবং সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) সৈয়দ আশরাফ উল মাসুম।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাস্থ্যসেবায় যৌথ সহযোগিতা জোরদার করা এবং এমটিবি প্রিভিলেজ ব্যাংকিং গ্রাহকদের সামগ্রিক সেবা ও অভিজ্ঞতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই অংশীদারিত্বের অধীনে, এমটিবি প্রিভিলেজ গ্রাহকরা এমটিবি কর্তৃক ইস্যুকৃত ভাউচারের মাধ্যমে কন্টিনেন্টাল হসপিটাল পিএলসি-তে বিনামূল্যে হেলথ চেক-আপ সুবিধা উপভোগ করতে পারবেন, যা তাঁদের এক্সক্লুসিভ ব্যাংকিং সুবিধার অংশ হিসেবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ প্রদান করবে।

উভয় প্রতিষ্ঠান এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার মাধ্যমে বর্ধিত স্বাস্থ্যসেবা সুবিধা ও সেবার মাধ্যমে এমটিবি প্রিভিলেজ গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য সংযোজন করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ