অগ্রণী ব্যাংকে অপারেশন অব ইসলামিক ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত অপারেশন অব ইসলামিক ব্যাংকিং শীর্ষক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ২১ জানুয়ারি ২০২৪ সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম। কর্মশালায় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিট এন্ড ইন্সপেকশন ডিভিশন, আঞ্চলিক কার্যালয় ও ইসলামী ব্যাংকিং উইন্ডো সংশ্লিষ্ট কর্পোরেট শাখার ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ