বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৮৬তম ও ৮৭তম ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে। ৩১ আগস্ট ২০২৪ (শনিবার) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী মো. মুরশেদুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। ফাউন্ডেশন কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ