রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংক ও সিডিআরসি (আরডিএ), বগুড়া এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং সিডিআরসি’র যৌথ উদ্যোগে গতকাল ১৭ আগস্ট ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমী, বগুড়া’র ডিজি (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ। সেমিনারে চেয়ারপার্সন হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সেমিনারে মার্কেন্টাইল ব্যাংকের বিশেষ সিএসআর তহবিলের আওতায় বজ্রপাত থেকে গ্রামীণ চর ও হাওর এলাকার সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য চর ও হাওর এলাকায় ১০টি বজ্রপাত প্রতিরোধক টাওয়ার স্থাপন সম্পন্ন করেছে আরডিএ। এগুলো কীভাবে কাজ করে এ বিষয়ে আলোকপাত করা হয় এবং ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তা প্রদর্শিত হয়। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসিম কুমার সাহা; এসইভিপি শাহ্ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন মোঃ জিল্লুর রহমান এবং আরডিএ’র পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক, সহকারী পরিচালক সিয়াম সালাউদ্দিন এবং প্রকল্প প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন শাহীন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ