শনিবার, ২রা মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকে ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ হতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ২০২৫-২০২৬ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে কাঙ্খিত আনুপাতিক অর্জন নিশ্চিতের লক্ষ্যে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়নে শ্রেণিকৃত ও পুনঃতফসিলকৃত ঋণ আদায়ের আনুপাতিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন, ১০% এর উপরে শ্রেণিকৃত ঋণ রয়েছে এমন শাখাসমূহের শ্রেণিকৃত ঋণের স্থিতি ৫০% হ্রাসকরণ, কৃষি ও সিএমএসএমইসহ অন্যান্য ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিতকরণ, কম সুদবাহী ও সুদবিহীন আমানত সংগ্রহের মাধ্যমে সুদ ব্যয় হ্রাসকরণ, লোকসানি শাখাসমূহকে শতভাগ লাভজনক পর্যায়ে উন্নীতকরণ এবং শাখাসমূহের মুনাফার আনুপাতিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে বিভাগওয়ারী লক্ষ্যমাত্রা বণ্টন করা হয়। এসময় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ