শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে শুরু হল উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকাশঃ

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে আজ থেকে নারায়ণগঞ্জে শুরু হল মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমইএসপিডি’র যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি ও সিসিও শাহ মোহাম্মদ সোহেল খুরশীদ এবং ভিপি ও হেড অব এসএমই মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী। নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে যেখানে মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ