বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত

প্রকাশঃ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের পরিচালক এ.এন.এম. মইনুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ রেজাউল কবির, পরিচালকবৃন্দ এ. এস. এম. ফিরোজ আলম ও এম. আমানউল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম । অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ ও যুগ্ম পরিচালক নাজমিন নাহার সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ।

উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোঃ আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঝুঁকি সম্মেলনে সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখার ইনচার্জগণ, প্রধান কার্যালয়ের সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষসহ সকল আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ