শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

এক্সিম ব্যাংক এর কুমিল্লা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন গত (২২ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ মাকসুদুল ইসলামসহ সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শওকাতুল আলম ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন। এ সময় তিনি সম্মিলিতি ইসলামী ব্যাংকের অধীনে এই ব্যাংক আরও শক্তিশালী সরকারি ব্যাংক হিসেবে আতœপ্রকাশ করবে বলে উল্লেখ করেন এবং আমানতকারী ও ব্যবসায়ীদের এই ব্যাংকের সাথে স্বাভাবিক ব্যাংকিং করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এক্সিম ব্যাংকে গ্রাহকদের আমানত এখন আরো বেশি সুরক্ষিত ও নিরাপদ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ