মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন কর্মসূচি

প্রকাশঃ

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ০৮ মার্চ ২০২৬ তারিখে এ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে উপস্থিত নারী কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। বক্তব্যে তিনি নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বিষয়টি আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধিতে অঙ্গীকার র্ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামানসহ বিভিন্ন স্তরের নারী কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ