সোমবার, ১৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক এর রংপুর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

১৪ জুন রোববার জনতা ব্যাংক পিএলসির রংপুর বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মেলনে রংপুর বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহকসেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ