৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংকে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ০৮ নভেম্বর ২০২৬ রবিবার বাদ যোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে এই মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপকবৃন্দ, অন্যান্য নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের সকল আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

